গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata সাভারকরের ১৪৩ তম জন্ম স্মরণ সভা

    সাভারকরের ১৪৩ তম জন্ম স্মরণ সভা

    0
    4
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মহান স্বাধীনতা সংগ্রামী বীর বিনায়ক দামোদর সাভারকরের ১৪৩তম জন্ম জয়ন্তী উপলক্ষে কলকাতার প্রেস ক্লাবে বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার উদ্যোগে একটি মর্যাদাপূর্ণ স্মরণ সভার আয়োজন করা হয়।
    দেশের জন্য আত্মত্যাগকারী এই মহান মনীষীর প্রতি শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, সামাজিক ও সাংস্কৃতিক নেতা, বুদ্ধিজীবি এবং বহু সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বীর সাভারকরের গভীর বুদ্ধিবৃত্তিক অবদান, সেলুলার জেলে তাঁর অমানুষিক নির্যাতন সহ্য করার অতুলনীয় সাহসিকতা এবং সাংস্কৃতিক জাতীয়তাবাদের দর্শনের ওপর আলোকপাত করেন। বক্তারা উল্লেখ করেন যে বাংলার বিপ্লবী ভাবধারার সাথে সাভারকরের গভীর সংযোগ ছিল এবং বাংলার সশস্ত্র আন্দোলনের প্রতি তাঁর সমর্থন জাতীয়তাবাদের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়।
    সভার শেষে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে বীর সাভারকরকে যোগ্য সম্মান জানাতে সর্বসম্মতিক্রমে দুটি প্রস্তাব পাস করা হয়।