গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National সাভারকর মন্তব্যে রাহুলের হাজিরায় অব্যাহতি

    সাভারকর মন্তব্যে রাহুলের হাজিরায় অব্যাহতি

    0
    106
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বিনায়ক দামোদর সভারকরকে নিয়ে মন্তব্য করে দু’বছর আগে বিতর্কে জড়িয়েছিলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেই মানহানি মামলায় রাহুল গান্ধীকে আদালতে ব্যক্তিগতভাবে হাজির হতে হবে না।
    পুণের আদালত তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে স্থায়ী অব্যাহতি দিয়েছে। আদালত বলেছে, রাহুল উচ্চ পর্যায়ের নিরাপত্তা ভোগ করেন এবং বিরোধী দলের নেতা। তাই তাঁর আদালতে হাজিরা দেওয়ার প্রয়োজন নেই। এই মামলায় রাহুল গান্ধীর আইনজীবী মিলিন্দ পাওয়ার গত মাসে আদালতে একটি আবেদন দাখিল করেছিলেন। আবেদনে কংগ্রেস নেতার ব্যক্তিগত হাজিরা থেকে স্থায়ীভাবে অব্যাহতি চাওয়া হয়। রাহুলের বিরুদ্ধে আদালতে মানহানি মামলা করেছিলেন সাভারকরের প্রপৌত্র।
    সেই মামলায় ভার্চুয়ালি আদালতে হাজির হওয়ার পর রাহুল গান্ধীকে জামিন দেওয়া হয়। ২০২৩ সালের মার্চ মাসে লন্ডনে রাহুল গান্ধী ভাষণ দিতে গিয়ে সাভারকরকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান।