গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Entertainment তামান্নাকে কটাক্ষ রাখি সাওয়ান্তের

    তামান্নাকে কটাক্ষ রাখি সাওয়ান্তের

    0
    147
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ তামান্না ভাটিয়া আবারও বলিউডে আলোচনার শীর্ষে, কারণ,দ্য ব্যাডস অফ বলিউড সিনেমার গফুর গানে তার দুর্দান্ত পারফরম্যান্স। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই গানের ক্লিপিংস।

    ফ্যানদের মতে, এবার বুঝি আইটেম ডান্স কুইন তকমা তামান্নার মাথায়ই উঠছে! কিন্তু বিষয়টি পছন্দ হয়নি বলিউডের বিতর্কিত ব্যক্তিত্ব ও একসময়ের আইটেম গার্ল রাখি সাওয়ান্তের। রাখি সাওয়ান্ত তামান্নার নাচ নিয়ে তীব্র কটাক্ষ করেছেন।রাখির দাবি, তাঁদের সময়ে আইটেম গানে ছিল এক ধরনের আবেগ, ছিল চোখে পড়ার মতো আবেদন। এখনকার নায়িকারা সেই আবেদন নষ্ট করে দিচ্ছে। তিনি আরও বলেছেন,তামান্না ও এই প্রজন্মের নায়িকারা তাঁদের কাছ থেকেই শিখেছে কীভাবে পারফর্ম করতে হয়। এখন নায়িকা হতে না পেরে তারা আইটেম গান করছে! এতে তাঁদের জায়গা ও পরিচয় দুটোই মুছে যাচ্ছে। একইসঙ্গে নিজেকে আসল আইটেম গার্ল দাবি করে রাখি সাওয়ান্ত বলেছেন, এবার তিনি নিজেই নায়িকা হবেন। তার মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বলিউড পাড়ায় শুরু হয়েছে নতুন আলোচনা।তবে এসব সমালোচনার জবাবে এখনো মুখ খোলেননি তামান্না ভাটিয়া। যদিও তার ফ্যানরা বলছেন, তিনি শুধুই একজন আইটেম ডান্সার নন, তিনি গ্ল্যামার, আত্মবিশ্বাস এবং নারীর নিজস্বতাকে তুলে ধরার এক আধুনিক প্রতীক।

    তামান্নার এক ফ্যান বলেছেন, তার নাচে যে আত্মবিশ্বাস আর শক্তি দেখেন, তা খুব কম নায়িকার মধ্যে পাওয়া যায়। অভিনেত্রী নিজেও এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি যেমন, তেমনই সুন্দর। তাঁকে বদলাতে হবে না।এখন প্রশ্ন উঠছে, বলিউডের আইটেম কুইন উপাধি কি রাখি সাওয়ান্তের কাছেই থাকবে, না কি তামান্না ভাটিয়া নতুন করে সেই আসন দখল করবেন?