বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি সায়ন্তিকার

0
258
ছবি সৌজন্যে : নিজস্ব

এসআইআরে যদি একটাও বৈধ ভোটারের নাম বাদ যায়, তবে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও হবে। হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের অভিনেতা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

বীরভূম জেলা কংগ্রেসের বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে সায়ন্তিকার দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এসআইআর হচ্ছে সাইলেন্ট ইনভিজিবেল রিগিং। পিছনের রাস্তা দিয়ে মানুষকে গ্রাস করার চক্রান্ত করেছে বিজেপি।

বিহারে এসআইআর-র নামে বিজেপি ষড়যন্ত্র করলেও এখানে তৃণমূল চুপ করে বসে থাকবে না। মানুষ ফের ছাব্বিশের ভোটে উপযুক্ত জবাব দেবে।