
বিদ্রোহী শিবিরে নাম লিখিয়ে কার্যত মুখ ঢেকে কলকাতায় ফিরলেন সায়নী ঘোষ। একে একে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতারাই নাম লিখিয়েছেন বিদ্রোহী ব্লকে।
এবার সেই তালিকায় নতুন যুক্ত হয়েছেন সায়নী ঘোষ। ইতিমধ্যে বিদ্রোহী শিবিরে সই সেরেছেন বলে খবর। এই পরিস্থিতিতে দিল্লি থেকে কলকাতায় ফিরছেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। তবে অন্যদের মত নয়। মুখ ঢেকে বিমানবন্দর থেকে বেরিয়েই সোজা গাড়িতে উঠেছেন। এককালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচক সায়নী ঘোষ পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্রী হয়ে ওঠেন। পোশাক আশাক থেকে ভাবভঙ্গি তৃণমূল নেত্রীকে অনুসরণ করতে শুরু করেন। এহেন সায়নীকে লোকসভায় টিকিট দেয় তৃণমূল। সাংসদ হয়ে লোকসভায় যান।
এমনকি যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রীও করা হয় তাঁকে। পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যে নতুন কমিটি তৈরি করেছিলেন তাতেও সায়নীর পদের কোনও পরিবর্তন করেনি।
