গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home Entertainment নতুন সিনেমা নিয়ে ‘সাইয়ারা’ টিম

    নতুন সিনেমা নিয়ে ‘সাইয়ারা’ টিম

    0
    15
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    রোমান্টিক-মিউজিক্যাল ছবিতে মোহিত সুরির সাফল্য ঈর্ষণীয়।গত বছর সাইয়ারা বানিয়ে বাজিমাত করেছেন বক্স অফিসে। ছবিটিতে অভিষেক হয় আহান পাণ্ডে ও অনীত পড্ডার। 

    রাতারাতি তারা বনে যান তারকা।বছর না ঘুরতেই ফের মোহিতের ছবিতে আহান ও অনীত।এবারও প্রেমের গল্পই তুলে আনবেন তারা। সূত্রের মতে, প্রেমের গল্প হলেও এটি সাইয়ারা থেকে একদমই আলাদা।ফের মোহিতের ছবিতে অভিনয়ের ব্যাপারে আহান ও অনীত দুজনেই ভীষণ আগ্রহী।প্রযোজনায় আছে যশরাজ ফিল্মস। নতুন ছবিটি নির্মাতা মোহিত সূরি বলেছেন, তিনি সবসময় প্রেমের গল্প বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।এমন গল্প, যেখানে আবেগ এতটাই তীব্র যে তা উপেক্ষা করা যায় না। এই ছবিতেও সেই গভীর অনুভূতির গল্পই তুলে ধরার চেষ্টা করছেন।একই টিম নিয়ে আবার কাজ করতে পারা তাঁর জন্য বিশেষ কিছু প্রযোজক অক্ষয় বিধানি বলেছেন, মোহিতের সঙ্গে তাঁদের কাজের সম্পর্ক শুধু সিনেমা বানানো নয়, বরং এমন অনুভূতির খোঁজ করা যা দর্শকের মনে দীর্ঘদিন থেকে যায়। সাইয়ারা তাঁদের জন্য তেমনই একটি অভিজ্ঞতা ছিল।

    এবার তাঁরা আরও গভীর, আরও সুন্দর একটি গল্প তুলে ধরতে চান।এদিকে,বর্তমানে আহান কাজ করছেন আলী আব্বাস জাফরের একটি ছবিতে, যেখানে তাঁকে গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে।এর শুটিং শেষে আগস্ট নাগাদ মোহিতের নাম চূড়ান্ত না হওয়া ছবিটি শুরু হবে।