ব্যাঙ্কের ক্লার্ক-র রক্তাক্ত দেহ, বহুতল থেকে ঝাঁপ, সন্দেহ

0
251
ছবি সৌজন্যে : নিজস্ব

স্টেট ব্যাঙ্কের ক্লার্কের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোরগোল পড়েছে চন্দননগরে। সৌমেন দে নামে বছর ৩৯-র ওই ব্যাঙ্ককর্মী বহুতল থেকে ঝাঁপ দিয়েছেন বলে অনুমান পুলিশের।

জানা গিয়েছে এসবিআইয়ের চুঁচুড়া খাদিনামোড় ব্রাঞ্চের ক্লার্ক সৌমেন দে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে চন্দননগরের রথের সড়কের একটি আবাসনের ৮ তলায় একটি ফ্ল্যাটে থাকতেন। তাঁদের পৈতৃক বাড়ি চন্দননগরের বৈদ্যপোতায়। বৃহস্পতিবার সকালে তাঁর স্ত্রী বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে কলকাতায় যান। সকালে স্ত্রীর সঙ্গে ব্রেকফাস্টও করেন। স্ত্রী বেরিয়ে যেতেই ৮ তলার ফ্ল্যাট থেকে সৌমেন দে ঝাঁপ দেন বলে অনুমান।

শব্দ পেয়ে সিকিউরিটিরা ফ্ল্যাটের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় সৌমেন দে-কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে ঠিক কি কারণে মৃত্যু তা স্পষ্ট নয়।