গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk  ঘৃণাভাষণে মোদীর বিরুদ্ধে পদক্ষেপের আর্জি খারিজ

     ঘৃণাভাষণে মোদীর বিরুদ্ধে পদক্ষেপের আর্জি খারিজ

    0
    160
    Petition to take action against Modi on hate speech dismissed
    Petition to take action against Modi on hate speech dismissed
    লোকসভা ভোটের প্রচারে ঘৃণাভাষণের অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পদক্ষেপের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি এসসি শর্মার বেঞ্চ মঙ্গলবার আবেদনকারীকে উপযুক্ত কর্তৃপক্ষ অর্থাৎ নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ায় পরামর্শ দিয়েছে।
    আবেদনকারী ফতিমার আইনজীবী আনন্দ এস জোন্ধালে শীর্ষ আদালতে অভিযোগ করেছেন, ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন লঙ্ঘন করে লোকসভা ভোটের প্রচারে সাম্প্রদায়িক কথা বলছেন প্রধানমন্ত্রী। যা আদর্শ নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। শাস্তি হিসাবে ছ’বছরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোটে লড়ার উপর নিষেধাজ্ঞা জারি করারও আবেদন জানিয়েছেন আইনজীবী আনন্দ এস জোন্ধালে।জবাবে দুই বিচারপতির বেঞ্চ প্রশ্ন তোলে, তিনি কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। এই আবেদন জানানোর আগে তাঁকে প্রথমে কর্তৃপক্ষের কাছে যেতে হবে। এরপরেই আবেদন প্রত্যাহার করে নেওয়ার জন্য নির্দেশ দেয় বিচারপতি নাথ এবং বিচারপতি শর্মার বেঞ্চ।