পশ্চিমবঙ্গে সিবিআই মামলা শেষ করতে চায় কোর্ট

0
182
পশ্চিমবঙ্গে সিবিআইয়ের অনুমতি সংক্রান্ত মামলা গরমের ছুটির আগে শেষ করতে হবে। কেন্দ্রকে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট।
পশ্চিমবঙ্গে বিভিন্ন মামলায় সিবিআইয়ের অনুমতি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে ঝুলে আছে। গত তিন বছরে কেন্দ্র বনাম রাজ্যের বিবাদের এই মামলা বহু বার শুনানির জন্য তালিকাভুক্ত হলেও শুনানি হয়নি। শীর্ষ আদালতে আবার মামলাটি ওঠে। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা মামলাটি  শুনানির জন্য আবার একদিন পিছিয়ে দেওয়ার আবেদন করেন। এরপরেই বিচারপতি বিআর গভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ কেন্দ্রকে জানিয়েছে, এই মামলা গরমের ছুটির আগে শেষ করার চেষ্টা করতে হবে। সুপ্রিম কোর্টে গরমের ছুটি শুরু হবে ১৯ মে থেকে।এরপরেই সলিসিটর জেনারেল বিচারপতিকে গরমের ছুটি নিশ্চিন্তে উপভোগ করার পরামর্শ দেন। জানান, ছুটির সময়ে কাজের মধ্যে থাকা, রায় লেখা উচিত নয় বলে মনে করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি বিআর গভাই বলেছেন, অনেকে মনে করেন, বিচারপতিদের কাজ কম এবং সহজ। যারা সমালোচনা করেন, তাঁরা জানেন না, বিচারপতিরা শনিবার, রবিবারও ছুটি পাই না। কেস ফাইল পড়া ছাড়াও আরও অনেক কাজ থাকে তাদের। আসলে বিচারপতিদের কোনও ছুটি নেই। ছুটির দিনেও বিভিন্ন বড় মামলার রায় লিখতে হয়।