গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National এসআইআর চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ডিএমকে

    এসআইআর চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ডিএমকে

    0
    72
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    এসআইআরকে চ্যালেঞ্জ করে তামিলনাড়ুর শাসকদল ডিএমকে-র আবেদন গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

    ডিএমকের আইনজীবী বিবেক সিংহ শুক্রবার প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে আবেদনের জরুরি শুনানির আবেদন করছিলেন। সেই আবেদনে সাড়া দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল-সহ ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে এসআইআর সংক্রান্ত প্রক্রিয়া। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দলের আশঙ্কা, এই প্রক্রিয়ার ফলে লক্ষ লক্ষ প্রকৃত ভোটার তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন।

    নির্বাচন কমিশন জানিয়েছে, ৪ নভেম্বর-৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম দেবেন বিএলওরা। প্রযুক্তিগত সমস্যা মিটে গেলে সংশ্লিষ্ট রাজ্যের বাইরে থাকা ভোটারেরা অনলাইনেও ফর্ম ভরতে পারবেন। এর পরে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানাতে হবে।