!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

29.2 C
Kolkata
29.2 C
Kolkata
More
    Home International প্লেনের আপৎকালীন দরজা দিয়ে ঝাঁপ, আহত ১৮

    প্লেনের আপৎকালীন দরজা দিয়ে ঝাঁপ, আহত ১৮

    0
    154
    ছবি সৌজন্যে : এক্স
    স্পেনের পালমা দ্য মালোরকা বিমানবন্দর থেকে ম্যাঞ্চেস্টারের উদ্দেশে ওড়ার কথা ছিল বোয়িং ৭৩৭ বিমানটির। উড়ানের আগে বিমানে বেজে ওঠে আগুন লাগার অ্যালার্ম। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন যাত্রীরা। কয়েক জন যাত্রী আবার আপৎকালীন দরজা দিয়ে বিমানের ডানায় উঠে ঝাঁপ দেন।
    এর ফলে আহত হয়েছেন ১৮ জন।  ছ’জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে, শনিবার রাতে রায়ান এয়ারের বিমানটি বিমানবন্দরে দাঁড়িয়ে ছিল। সে সময় আচমকা বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। বিমান কর্মীরা আপৎকালীন দরজা দিয়ে যাত্রীদের বার করতে থাকেন। ঘটনার বেশ কিছু ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, এস নিউজ তার সত্যতা যাচাই করেনি
    সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, কয়েক জন যাত্রী আপৎকালীন দরজা খুলে বেরিয়ে বিমানের ডানায় উঠে পড়েন। তার পর সেখান থেকে ঝাঁপ দেন। সংবাদ সংস্থা জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল, পুলিশ এবং চারটি অ্যাম্বুল্যান্স। যদিও তার আগেই আতঙ্কে ঝাঁপ দেন কয়েক জন যাত্রী।