
কালীপুজোতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
তবে কোথাও ভারী বৃষ্টির সতর্কতা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ভাবে ভিজতে পারে দু’একটি জায়গা। আগামী কয়েক দিন স্বাভাবিক থাকবে সমুদ্রের পরিস্থিতিও। মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি।
হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় মূলত শুকনো থাকবে আবহাওয়া।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
