ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

0
101
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বাকি জেলাগুলিতে হাওয়ার বেগ থাকবে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। একই পূর্বাভাস রয়েছে শনিবার এবং রবিবারের জন্যেও। সোমবার ঝড়বষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু দিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। তার পরের তিন দিনে তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে আগামী চার দিন ভারী বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।