থানায় পুলিশের হাতে আক্রান্ত গবেষক!

0
138
ছবি সৌজন্যে : নিজস্ব
থানায় ব্যাঙ্কের পাসবুক হারানোর অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে খড়্গপুর আইআইটির প্রাক্তন ছাত্র ডক্টর ইমন কল্যাণ’কে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে।
অভিযোগ, ইমন কল্যাণ তাঁর রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের পাশবুক হারানোর জন্য সোমবার বিকেলে ডোমকল থানায় ডায়েরি করতে গিয়েছিলেন। ডিউটি অফিসার তাঁকে ব্যাঙ্কের সংশ্লিষ্ট শাখায় গিয়ে স্ট্যাম্প মেরে আনতে বলেন। কিন্তু দূরত্বের কারণেই তা সম্ভব নয় বলে তিনি জানান। কিন্তু ইমন কল্যাণের যুক্তি মানতে চাননি ওই অফিসার। তাঁর কথায়, এই নিয়েই দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। অভিযোগ না নিয়ে তাঁকে থানাতেই বেধড়ক মারধর করা হয়, এমনই অভিযোগ তাঁর। গবেষক ডক্টর ইমন কল্যাণের অভিযোগ, থানার মধ্যে ব্যাপক মারধর করা হয় তাঁকে। কেড়ে নেওয়া হয় ব্যাগ।
ডোমকল থানার আইসি পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।এরপরে আমাকে লকআপের পাশে অন্য অভিযুক্তদের সঙ্গে বসিয়ে রাখা হয়।