
নমাজ চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে স্কুলবাড়ি। ইন্দোনেশিয়ায় ইসলামিক স্কুলে এই ঘটনায় অন্তত ৬৫ জন ছাত্রের মৃত্যু হয়েছে বলে খবর। ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে বহু দেহ।
সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে মৃত্যু মিছিল। উদ্ধারকারী দলের আধিকারিকরা জানিয়েছেন বাড়িটির নির্মাণের কাজ চলছিল। অনেকের মতে। এই বাড়িটির নির্মাণ বেআইনি। সেখানেই নমাজ পড়ছিল শিশুরা। তখনই দুর্ঘটনা ঘটে। মৃতরা পূর্ব জাভার সিদোয়ারজো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলে ছাত্র। উদ্ধারের কাজে নেমেছে পলিশ, সেনা, উদ্ধারকারী দল। রাতভর ধ্বংসস্তূপ সরানোর কাজ চলেছে। এখনও ধ্বংসস্তূপের নিচে বহু দেহ রয়েছে বলে অনুমান।








