রাঁচিতে উল্টালো স্কুলবাস, আহত ১৫ শিশু

0
182
School bus overturned in Ranchi 15 children injured
School bus overturned in Ranchi 15 children injured

রাঁচির মান্দারে স্কুল বাস উল্টে গিয়ে ১৫ জন শিশু আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগ, বাস চালানোর সময় ফোনে কথা বলছিলেন বাসের চালক। আর তাতেই ঘটে এই বিপত্তি।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ঘটনার জেরে ১৫ টি শিশু আহত হয়েছে। তাঁদেরকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কারও চোট গুরুতর নয়। গাড়ির চালক পালিয়ে গিয়েছে। তাঁর খোঁজ চলছে। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। তারা বলেন, শিশুদের সুরক্ষার বিষয়টি নিয়ে উদাসীন স্কুল কর্তৃপক্ষ। শুরু হয়েছে পুলিশি তদন্ত।