হাওড়ায় টোটোতে স্কুলছাত্রীর শ্লীলতাহানি, গ্রেফতার চালক

0
287
ছবি সৌজন্যে : নিজস্ব

এবার স্কুলপড়ুয়া নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে হাওড়ায়। অভিযোগ টোটো থেকে নামার সময় ভাড়া নিয়ে বচসার জেরে তার শ্লীলতাহানি করেন চালক।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বুধবার অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে ব্যাঁটরা থানার পলিশ। ওই নাবালিকার দাবি, প্রতিদিনের মতো মঙ্গলবারও টোটোয় চেপে স্কুল যাচ্ছিল সে। এরপর টোটো থেকে নামতেই খুচরো টাকা নিয়ে কথা কাটাকাটির মাঝেই তার শ্লীলতাহানি করেছেন টোটোচালক। ওই ঘটনার কথা স্কুলে জানাতেই স্কুল কর্তৃপক্ষ ছাত্রীর মা-বাবাকে স্কুলে ডেকে পাঠিয়ে সম্পূর্ণ ঘটনা খুলে বলেন।

এরপর তারা অভিযুক্ত চালকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তাকে গ্রেফতার করেছে পুলিশ। পকসো আইনে মামলা রুজু করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।