দুর্ঘটনায় মৃত স্কুল পড়ুয়া, জলে ডুবে মৃত ৩

0
341
ছবি সৌজন্যে : নিজস্ব
নদিয়ার কোতোয়ালিতে গরমের ছুটি কাটিয়ে প্রথমদিন স্কুলে যাওয়ার পথে ম্যাটাডোরের ধাক্কায় প্রাণ গিয়েছে ৪ বছরের খুদে পড়ুয়ার। বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত তার বাবা ও সহপাঠী।  
সোমবার সকালে নদিয়ার কোতোয়ালি থানার মুক্তিনগর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রী রাজশ্রী বিশ্বাস। গুরুতর আহত হয়েছে পৃত্রিজা পাল। দু’জনের বয়স ৪ বছর। সকলের বাড়ি কোতোয়ালি থানার পালপাড়া এলাকায়। দুই শিশুই স্থানীয় শহীদ ক্ষুদিরাম স্কুলের ছাত্রী। এদিকে, সোমবার দুপুরে মেদিনীপুরের কাঁসাই নদীর এ্যানিকেট বাঁধে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয়েছে তিন নাবালকের। ঘটনাটি ঘটেছে খড়গপুর লোকাল থানার অন্তর্গত এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তিন নাবালক নিখিল চারি, জেনিথ চেরি এবং ক্যালেব ডি বাঙ্গ।
তাদের বাড়ি সকলেই খড়গপুর শহরের ২৮ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুটি বাইকে মোট ৬ জন বন্ধু মিলে কাঁসাই নদীর এ্যানিকেট বাঁধে স্নান করতে এসেছিল।