সাধারণতন্ত্র দিবসে স্লোগান, বিহারে গ্রেফতার স্কুলশিক্ষক

0
125
ছবি সৌজন্যে : এক্স

সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান চলাকালীন মুহাম্মদ আলি জিন্নার নামে স্লোগান তোলার অভিযোগ উঠেছে এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে। বিহারের ওই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত ব্যক্তি বিহারের সুপুলের এক স্কুলের শিক্ষক। অভিযোগ, সুপুলের কিশানপুর থানা এলাকার ওই স্কুলে সাধারণতন্ত্র দিবসে অনুষ্ঠান চলাকালীনই তিনি জিন্নার সমর্থনে স্লোগান তোলেন। বিষয়টি নজরে আসে স্কুল কর্তৃপক্ষেরও। জানা যাচ্ছে, সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের পরে স্কুল কর্তৃপক্ষই থানায় অভিযোগ জানান। সুপুলের পুলিশ সুপার আরএস শরৎ জানিয়েছেন,ওই অভিযোগের প্রেক্ষিতে পাকড়াও করা হয়েছে স্কুলশিক্ষককে। পুলিশ সুপার বলেছেন, এক শিক্ষক আপত্তিকর কিছু স্লোগান তুলেছিলেন। তা নিয়ে কিশানপুর থানায় অভিযোগ দায়ের হয়। ওই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে,৩৪ সেকেন্ডের ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি স্কুলের মাঠে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান চলছে।মাঠে পড়ুয়ারা লাইন করে দাঁড়িয়ে।

জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে আরও কয়েক জন।সম্ভবত তাঁরা স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মী।