গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home North 24Pgs পড়ুয়াকে বেধড়ক মারধর, অভিযুক্ত শিক্ষক 

    পড়ুয়াকে বেধড়ক মারধর, অভিযুক্ত শিক্ষক 

    0
    76
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ক্লাস চলাকালীন দুষ্টুমি করার অপরাধে চতুর্থ শ্রেণির ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। যার ফলে পরে ওই ছাত্র অসুস্থ হয়ে পড়ে বলে খবর।
    নারকীয় ওই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ গাইঘাটা এলাকায়। জানা গিয়েছে, গাইঘাটা থানার কাহনকিয়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ওই ছাত্র ক্লাসে দুষ্টুমির করছিল। মেজাজ হারিয়ে তাকে ডাকেন শিক্ষক অশোককুমার বিশ্বাস। তারপরই শুরু হয় শাস্তির নামে মারধর। স্কুল শেষের পর ওই খুদেকে আটকে রাখা হয়। পরে বাড়ি যাওয়ার জন্য তাকে ছেড়ে দেন ওই শিক্ষক। বাড়ি ফিরে প্রথমে সে কিছুই জানায়নি। পরে অসুস্থ হয়ে পড়লে ডাক্তার দেখানো হয়। অভিযোগ, ওই স্কুলের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানাতে গিয়েছিল ছাত্রের পরিবার।
    স্কুল কর্তৃপক্ষ সেই অভিযোগ নিতে চায়নি। পরে ওই ছাত্রের পরিবার বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।