সিউড়িতে ভাড়া বাড়িতে স্কুল শিক্ষকের দেহ

0
58
ছবি সৌজন্যে : নিজস্ব
বীরভূমের সিউড়িতে এক স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত মহাম্মদ শেরশাহ আফগান। তাঁর বাড়ি মুর্শিদাবাদে।
সিউড়িতে মামার বাড়ি থাকলেও তিনি ইন্দিরাপল্লি এলাকায় একটি ভাড়া বাড়িতে একাই থাকতেন। স্থানীয় সূত্রে খবর, টানা তিন দিন ধরে তিনি স্কুলে অনুপস্থিত ছিলেন। একই সময়ে তাঁর ভাড়া বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে কয়েকজন ছাত্র শিক্ষকের খোঁজ নিতে বাড়িতে গেলে তারাও দুর্গন্ধ টের পান। এরপর সিউড়ি থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে শিক্ষকের দেহ উদ্ধার করে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।