
পথ দুর্ঘটনায় নাবালিকা স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, দক্ষিণ ২৪ পরগনার জুলপিয়া এলাকায়।জানা গিয়েছে, আমতলার দিক থেকে গড়িয়ার দিকে স্কুটি চালিয়ে যাচ্ছিল দুই বান্ধবী।
পেছনের সীটে বসে ছিলেন বছর সতেরোর ওই নাবালিকা। জুলপিয়া হাই স্কুলের সামনে আসতেই গাড়িটি গর্তে পড়ে যায়। ভারসাম্য হারিয়ে পিছন থেকে ছিটকে পড়ে ওই নাবালিকা। এলাকাবাসীরা তড়িঘড়ি এসে তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ওই নাবালিকাকে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে তার অপর বান্ধবীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
