মেঘালয়ের রাস্তায় দিনেদুপুরে স্কুলছাত্রীকে কুপিয়ে খুন!

0
234
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
দিনের প্রকাশ্য আলোয় মেঘালয়ের পূর্ব গাড়ো হিলস জেলায় এক স্কুলছাত্রীকে দা দিয়ে কুপিয়ে খুন করেছে দুষ্কৃতীরা। উইলিয়মনগরের কাছে সাংগং গ্রামে ওই ঘুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে জনসমক্ষে ম্যাচেটি বা দা দিয়ে কুপিয়ে খুন করা হয় ওই ছাত্রীকে।
কিন্তু কেন ওই খুনের ঘটনা ঘটল, অভিযুক্তর সঙ্গে কি ওই ছাত্রীর কোনও সম্পর্ক ছিল, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মাস দুয়েক আগেই মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে নিখোঁজ হয়ে যায় এক দম্পতি। স্বামী রাজাকে খুনের জন্য সুপারি দিয়েছিলেন নববধূ সোনম। ১৭ দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে উত্তরপ্রদেশের গাজিপুর থেকে গ্রেফতার করা হয় সোনমকে।