কাশ্মীরে তাপপ্রবাহের পরিস্থিতি, বন্ধ স্কুল

0
238
Heat wave situation in Kashmir schools closed
Heat wave situation in Kashmir schools closed
এবার জম্মু-কাশ্মীরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যতম উষ্ণ জুলাই মাসের সাক্ষী থাকছে উপত্যকা অঞ্চল। পরিস্থিতি এমনই যে, ছোটদের স্কুল বন্ধ করে দিতে হয়েছে।
কাশ্মীর প্রশাসন নির্দেশিকা জারি করে বলেছে, তীব্র গরমের কারণে ২৯ এবং ৩০ জুলাই কাশ্মীরে সমস্ত ছোটদের ক্লাস বন্ধ থাকবে। পঞ্চম শ্রেণি পর্যন্ত শিশুরা স্কুলে যাবে না এই দু’দিন। তবে স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীদের ছুটি থাকছে না। সরকারি এবং বেসরকারি স্কুল, উভয় ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে।কয়েকদিন ধরে কাশ্মীরে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা থাকছে। রবিবার তা ছাড়িয়ে গিয়েছিল ৩৬ ডিগ্রির গণ্ডিও, যা চলতি মরসুমে ছিল সর্বোচ্চ। কাশ্মীরে জুলাই মাসে এত তাপমাত্রা সাধারণত দেখা যায় না। শেষ বার জুলাইয়ে কাশ্মীরের তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়িয়েছিল ১৯৯৯ সালে।কাশ্মীরে প্রায় সারা বছর তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসর নীচে থাকে। জুলাই মাসে সেখানে সবচেয়ে বেশি গরম পড়ে। ৩৬ ডিগ্রির গরমে নাজেহাল হয়ে পড়েছেন কাশ্মীরের মানুষ। বৃষ্টি হচ্ছে না। মৌসম ভবন জানিয়েছে, আগামী দু’দিনের মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপত্যকায়। বৃষ্টি হতে তাপমাত্রা খানিকটা নামতে পারে বলে মনে করা হচ্ছে।