গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Entertainment আবারও পর্দায় শোয়ার্জনেগার

    আবারও পর্দায় শোয়ার্জনেগার

    0
    34
    ছবি সৌজন্যে :ফেসবুক

    আশির দশকের অন্যতম জনপ্রিয় তারকা ও অ্যাকশন কিংবদন্তি আর্নল্ড শোয়ার্জনেগারকে এখন আর নিয়মিত পর্দায় দেখা যায় না।৭৯ বছর বয়সী এই অভিনেতা কাজ করেন বেছে বেছে। সে সব কাজেও ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যে নেই তিনি।

    বিশ্বজুড়ে তার আশির দশকের ক্ল্যাসিক সিনেমাগুলো এখনও দারুণ জনপ্রিয়। সেগুলো নিয়ে ফ্যানদের দারুণ সুখবর দিয়েছেন শোয়ার্জনেগার। আশির দশকের অন্যতম তিন ব্লকবাস্টার সিনেমা কোনান, কমান্ডো ও প্রেডিটর এর নতুন পর্ব তৈরি করছেন তিনি। শোয়ার্জনেগার জানিয়েছেন, প্রেডিটর নিয়ে আরও সিনেমা তৈরি করা হয়েছে।সিনেমার পরিচালক ড্যান ট্র্যাকটেনবার্গ খুবই ভালো কাজ করেছে।এখন তিনি চান শোয়ার্জনেগার যেন পরবর্তী প্রেডিটর-এ অভিনয় করেন। ফক্স স্টুডিওসও শোয়ার্জনেগার-র সঙ্গে যোগাযোগ করে বলেছে, তাঁদের কাছে কমান্ডো টু-র ও একটি স্ক্রিপ্ট আছে। এরপরেই কোনানের নতুন সিনেমা ,কিং কোনান নিয়ে ফ্যানদের শোয়ার্জনেগার বলেছেন, দারুণ একটা কাহিনী, যেখানে কোনানের বয়স ৪০ হয়ে গেছে ও সে তার সাম্রাজ্য নিয়ে বেশ আত্মতুষ্টিতে ভুগছে। ধীরে ধীরে নিজের সাম্রাজ্য থেকে তাকে নির্বাসনে পাঠানো হয়।তিনি জানিয়েছেন, সিনেমায় ভায়োলেন্স, জাদু ও স্পেশাল এফেক্টের অনেক ব্যবহার আছে। স্টুডিওগুলো সাধারণত এইসব সিনেমায় প্রচুর অর্থ খরচ করে। যে কারণে শোয়ার্জনেগার সিনেমাগুলোতে কাজ করতে মুখিয়ে আছেন। শোয়ার্জনেগার আরও জানিয়েছেন যে,কিং কোনান পরিচালনা করবেন ক্রিস্টোফার ম্যাককোয়েরি।যিনি এর আগে টম ক্রুজের মিশন ইম্পসিবল সিরিজের চারটি সিনেমা পরিচালনা করেছেন।

    উল্লেখ্য,কোনান কমিকস অবলম্বনে প্রথম সিনেমা ,কোনান দ্য বারবেরিয়ান মুক্তি পায় ১৯৮২ সালে। ব্যবসাসফল এই সিনেমা দিয়েই হলিউডের সেরা তারকাদের একজন হয়ে ওঠেন আর্নল্ড শোয়ার্জনেগার। এর দু’ বছর পর আসে কোনান দ্য ডেস্ট্রয়ার। এটিও বক্স অফিসে হিট হয়। ১৯৮৫ সালে মুক্তি পায়,কমান্ডো। ব্লকবাস্টার এই সিনেমার এখন পর্যন্ত কোনো সিক্যুয়েল নির্মাণ করা হয়নি। ১৯৮৭ সালে মুক্তি পাওয়া প্রেডিটর হিট হওয়ার পাশাপাশি জন্ম দেয় নতুন সিনেমা ফ্র্যাঞ্চাইজের।