‘ব্ল্যাক হোল ত্রয়ীর’ দেখা মিলল

0
773

সম্প্রতি এক বিশেষ ব্ল্যাক হোল ত্রয়ী খুঁজে পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা, যা এ ধরনের প্রথম আবিষ্কার।এর আগে খোঁজ পাওয়া বেশিরভাগ ব্ল্যাক হোল কোনো জোড়ার অংশ হিসেবে বিবেচিত হত।

একটি ব্ল্যাক হোল অন্য কোনো বস্তু যেমন আরেকটি ব্ল্যাক হোল, তারা বা অনুরূপ কিছুর কাছাকাছি চলে এলে এ ধরনের জোড়া গঠিত হয়। আর এগুলোকে ধরে রাখে ওই ব্ল্যাক হোলের শক্তিশালী মাধ্যাকর্ষণ বল।তবে, এখন গবেষকরা প্রথমবারের মতো,ব্ল্যাক হোল ত্রয়ীর দেখা পেয়েছেন।ব্ল্যাক হোলটি এর কাছাকাছি থাকা এক ছোট তারাকে খেয়ে ফেলছে। তবে, দূরের আরেকটি তারাও একে আবর্তন করছে।এর মধ্যে দূরের তারাটি ওই ব্ল্যাক হোলের চারপাশ প্রদক্ষিণ করতে সময় নেয় ৭০ হাজার বছর। তবে, কোনো ব্ল্যাক হোল কীভাবে এমন দূরত্বে থাকা কোনো বস্তুকে আঁকড়ে ধরেছে ও এটি কোথা থেকে এসেছে, সে বিষয়ে নিশ্চিত নন বিজ্ঞানীরা।গবেষণা দলটির ধারণা, ব্ল্যাক হোলটি মৃত কোনো নক্ষত্রের বা সুপারনোভার বড় এক বিস্ফোরণের পর জন্ম নিয়েছে, যেখানে ভি৪০৪ সিগনি নামের তারাটি কিছুটা স্বাভাবিক প্রক্রিয়ায় গঠিত হয়েছিল প্রায় চারশ কোটি বছর আগে।

জোতির্বিদরা বলেছেন, ভি৪০৪ সিগনি সিস্টেমটিতে একটি কেন্দ্রীয় ব্ল্যাক হোল আছে, যা আরেকটি ছোট তারাকে গ্রাস করছে।তারাটি ওই ব্ল্যাক হোলের খুবই কাছাকাছি অবস্থিত, যা প্রতি সাড়ে ছ’দিনে একে প্রদক্ষিণ করে।

ছবি  সৌজন্যে :সংগৃহীত