
আজ থেকে প্রায় ১২ হাজার ৫০০ বছর আগে পৃথিবীর বুকে বাস করতে এক সাংঘাতিক হিংস্র শেয়ালের উপজাতি। নাম তার ডায়ার উলফ।
সময়ের সঙ্গে অভিযোজন করতে না পেরে সাড়ে বারো হাজার বছর আগে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিলে বিশেষ প্রজাতির এই শেয়াল। ১২ হাজার ৫০০ বছর পরে আবার এই পথিবীর বুকে জন্ম নিয়েছে ডায়ার শেয়ার। ল্যাবে গবেষণার সাহায্যে জেনেটিক ইঞ্জিনিয়ারড সেল তৈরি করে জন্ম দেওয়া হয়েছে দটি পুরুষ ডায়ার উলফের। তাদের একজনের নাম রোমুলাস এবং অন্য জনের নাম রেমাস। মাত্র ৬ মাস বয়স রোমুলাস এবং রেমাসের অথচ এখনই তাদের দৈর্ঘ্য প্রায় ৪ ফুট। ওজন ৩৬ কেজির বেশি। এই কাজ বাস্তবে সম্পন্ন করেছে টেক্সাস-ভিত্তিক কলসাল বায়োসায়েন্সেস নামক কোম্পানি।
প্রাচীন ডিএনএ, ক্লোনিং এবং জিন এডিটিং-এর মাধ্যমে জন্ম দেওয়া হয়েছে ডায়ার উলফের। উল্লেখ্য, ইংরেজি ওয়েব সিরিজ গেম অব থ্রোনস-এ এই ডায়ার উলফকে দেখানো হয়েছিল।
