গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National মার্চের প্রথমেই তপ্ত দিল্লি! ৩৫ ডিগ্রি ছাড়াল তাপমাত্রা

    মার্চের প্রথমেই তপ্ত দিল্লি! ৩৫ ডিগ্রি ছাড়াল তাপমাত্রা

    0
    34
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ১৫ বছরে এই নিয়ে দ্বিতীয়বার মার্চের শুরুতেই দিল্লির তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। যা স্বাভাবিকের থেকে ৭.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। মৌসম ভবন জানিয়েছে, গত ১৫ বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার মার্চের শুরুতেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়েছে।
    ২০১১ সালে এই সময়ে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়েছিল। মাঝে কেটে গিয়েছে ১৪ বছর। এই প্রবণতা লক্ষ্য করা যায়নি। তবে এ বছর এত আগে থেকেই রাজধানীর তাপমাত্রা বাড়তে শুরু করতেই আগামী দিনগুলির কথা ভেবে অনেকেই আঁতকে উঠছেন।
    এর আগে মার্চের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা বেড়েছে। কিন্তু এ বছর মার্চের প্রথম সপ্তাহেই ৩৫ ডিগ্রি ছাড়িয়েছে। আবহবিদেরা এই পরিস্থিতির জন্য দায়ী করছেন হিমালয় অঞ্চলে কম তুষারপাত, অপর্যাপ্ত বৃষ্টি এবং গরম হাওয়াকে।