
তৃণমূলের সমর্থন নিয়ে কেন্দ্রে ইন্ডিয়া জোট সরকার গড়লে তিন শর্ত থাকবে বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই শর্তগুলি হল-সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিক পঞ্জি এবং অভিন্ন দেওয়ানি বিধি বাতিল করার।
সায়নী ঘোষের সমর্থনে সোনারপুরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপির সরকার এনআরসি নিয়ে আসবে, সকলের শংসাপত্র বাতিল হবে এবং সকলেই জেলে থাকবে। যাদবপুরে তাঁর ঘোষণা, এনআরসি করবেন, সিএএ করবেন, ইউসিসি করবেন। তিনি একটাও করতে দেবেন না। ধমকানি, চমকানিতে তাঁর কিছু যায় আসে না এই সূত্রেই তাঁর আরও বক্তব্য, তৃণমূলের সমর্থন নিয়ে ইন্ডিয়া জোট সরকার তৈরি করবে। সরকার করার পরে তাঁর শর্ত থাকবে, এনআরসি, সিএএ, ইউসিসি বাতিল করা। তার সঙ্গেই মমতা যোগ করেছেন, মোদী যাক, সংবিধান থাক। শান্তি থাক। এই ভোটে হারাতে না পারলে আর কোনও দিন ছোট করতে দেবে না।




