গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk হোয়াটসঅ্যাপে ভিডিও কলের স্ক্রিন শেয়ার

    হোয়াটসঅ্যাপে ভিডিও কলের স্ক্রিন শেয়ার

    0
    136

    যখন আপনি হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে ভিডিও কলে কথা বলবেন তখন স্ক্রিন শেয়ারিং করতে পারবেন। নতুন এ ফিচারটি পাওয়া যাবে শেয়ার অপশনে।

     

    ইউজার পুরো স্ক্রিন শেয়ার করতে চাইছেন নাকি একটি স্পেসিফিক অ্যাপ শেয়ার করতে চাইছেন সেটাও নির্দিষ্ট করা যাবে। নতুন ফিচারের মাধ্যমে ইউজাররা কাজের ডকুমেন্ট, অ্যালবাম ইত্যাদি শেয়ার করতে পারবেন। যেমন, বন্ধুর সঙ্গে বেড়াতে যেতে চাইলে, আগেই সেই জায়গার ছবি ভিডিও কল করার সময়ই শেয়ার করতে পারবেন। এ স্ক্রিন শেয়ার সুবিধা আগে শুধু হোয়াটসঅ্যাপ বিটা টেস্টারের জন্য বরাদ্দ ছিল, তবে এখন সবাই ব্যবহার করতে পারছেন। স্ক্রিন শেয়ার করতে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার সময় শেয়ার আইকনে গিয়ে আইকনটি ট্যাপ করলে স্ক্রিন শেয়ারের অনুমতি চেয়ে একটি অপশন আসবে।এরপর ইউজাররা পুরো স্ক্রিন বা একটি নির্দিষ্ট অ্যাপকে সিলেক্ট করতে পারবে।সেই সঙ্গে এখন থেকে ল্যান্ডস্কেপ মোডেও ভিডিও কল করা যাবে। এতে ইউজাররা ভিডিও কলটি বেশি জায়গা নিয়ে উপভোগ করতে পারবেন।