সদ্যোজাত সহ ৩ জনকে পিষে মারল হাতি

0
2865
ছবি সৌজন্যে : নিজস্ব

গভীর রাতে পরিবারের তিন জনকে পিষে মারল হাতি। যারমধ্যে এক মাসের শিশুও রয়েছে। আলিপুরদুয়ারের কুঞ্জনগরের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে জলদাপাড়া জাতীয় উদ্যানের কুঞ্জনগর জঙ্গল লাগোয়া সিংপাড়ায় হাতির দল ঢুকে পড়ে। ওই সময় বাড়িতে ঘুমোচ্ছিলেন। মনোজররা। চিৎকার চেঁচামেচিতে ঘর থেকে বাইরে বেরতেই হাতির সামনে পড়ে যায় বছর ৩১-র মনোজ দাস। ছেলেকে বাঁচাতে ছোট্ট মেয়েকে কোলে নিয়ে বাইরে বেরলে বছর ৬৩-র মাখনরানি দাস এবং এক মাস বয়সী মনীষাকে পিষে মারে হাতি।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বন বিভাগের কর্মীরাও ঘটনাস্থলে গিয়েছে। হাতির দলকে জঙ্গলে ফেরানোর চেষ্টা হচ্ছে।