গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Technology স্পেসএক্স রকেট কার্গো প্রকল্পে সামুদ্রিক পাখিরা বিপদে

    স্পেসএক্স রকেট কার্গো প্রকল্পে সামুদ্রিক পাখিরা বিপদে

    0
    73
    ছবি সৌজন্যে : এক্স

    প্রত্যন্ত প্রশান্ত মহাসাগরীয় প্রবালপ্রাচীর থেকে হাইপারসনিক রকেটে প্রোডাক্ট ডেলিভারি পরীক্ষার জন্য ইলন মাস্কের স্পেসএক্স ও মার্কিন বিমান বাহিনী একটি প্রকল্প হাতে নিচ্ছে। শঙ্কা আছে, এটি অনেক সামুদ্রিক পাখির ক্ষতি করতে পারে।প্রাণী আশ্রয়কেন্দ্রের পাখিদের নিয়ে এমন আশঙ্কার কথা বলেছেন জীববিজ্ঞানী ও বিশেষজ্ঞরা। তারা এক দশকেরও বেশি সময় ধরে এসব পাখিদের রক্ষার জন্য কাজ করছেন। তবে,স্পেসএক্সের কাজকর্মে সুরক্ষিত পাখিদের ওপর প্রভাব ফেলার ঘটনা এবারই প্রথম নয়।

    এর আগে, গত বছর টেক্সাসের বোকা চিকায় স্পেসএক্সের স্টারশিপ রকেট উৎক্ষেপণের সময় এক বিস্ফোরণ ধ্বংস করে দিয়েছিল প্লোভার শোরবার্ড পাখির বাসা ও ডিম, যা আইনি জটিলতায় ফেলেছিল মার্কিন ধনকুবের ইলন মাস্কের কোম্পানিকে।ওই সময় মাস্ক রসিকতা করে বলেছিলেন,এর ক্ষতিপূরণ হিসেবে এক সপ্তাহের জন্য অমলেট খাবেন না তিনি। এরপর মার্চ মাসে মার্কিন বিমান বাহিনী ঘোষণা করেছিল,স্পেসএক্সের সঙ্গে রকেট কার্গো ভ্যানগার্ড প্রকল্পটি পরীক্ষার স্থান হিসেবে তারা বেছে নিয়েছে আমেরিকার হাওয়াই রাজ্যের প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত মধ্য প্রশান্ত মহাসাগরের একটি মার্কিন অঞ্চল জনস্টন অ্যাটল’কে।এ প্রকল্পে পুনঃব্যবহারযোগ্য রকেটের পরীক্ষামূলক অবতরণের বিষয়টি রয়েছে। এর মাধ্যমে দেড় ঘণ্টার মধ্যে পৃথিবীর যে কোনও স্থানে একশ টন পর্যন্ত প্রোডাক্ট ডেলিভারি করা সম্ভব হবে।দূরবর্তী স্থানে দ্রুত সামরিক সরবরাহ পাঠানোর কাজটি সহজ করে তোলার ক্ষেত্রে যুগান্তকারী এক পদক্ষেপ হবে এটি। এদিকে আমেরিকার ন্যাশনাল ওয়াইল্ডলাইফ রিফিউজ এবং প্যাসিফিক রিমোট আইল্যান্ডস মেরিন ন্যাশনাল মনুমেন্ট-এর অংশ হিসেবে মনোনীত ২.৬ বর্গ কিলোমিটার প্রবালপ্রাচীর নিয়ে কাজ করেছেন এমন জীববিজ্ঞানী ও বিশেষজ্ঞরা বলছেন,এ প্রকল্পটি দ্বীপের ১৪ প্রজাতি গ্রীষ্মমণ্ডলীয় পাখির জন্য বিপজ্জনক হতে পারে।

    উল্লেখ্য,সারা বছর ধরে বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর আবাসস্থল এই অ্যাটল অঞ্চলটি ব্যবহার করে প্রায় দশ লাখ সামুদ্রিক পাখি। ১৯৮০-এর দশকে এসব পাখির সংখ্যা ছিল কেবল কয়েক হাজার।এসব পাখির প্রজাতির মধ্যে রয়েছে লাল লেজওয়ালা গ্রীষ্মমণ্ডলীয় পাখি, লাল পাওয়ালা বুবি ও গ্রেট ফ্রিগেট পাখি, যাদের ডানা আট ফুট পর্যন্ত বিস্তৃত।