
চিৎপুরে বৃদ্ধ দম্পতি খনের ১০ বছর পর দোষীকে ফাঁসির সাজা দিয়েছে শিয়ালদহ কোর্ট। ২০১৫-য় চিৎপুরের ইন্দ্রলোক আবাসনে বৃদ্ধ দম্পতিকে নৃশংসভাবে খুন করা হয়।
এই ঘটনায় গ্রেফতার করা হয় সঞ্জয় সেন ওরফে বাপ্পাকে। বৃদ্ধ দম্পতির বাড়িতে পরিচারিকার কাজ করতেন ফাঁসির সাজাপ্রাপ্ত সঞ্জয়ের স্ত্রী। শিয়ালদহ আদালতের পর্যবেক্ষণ দম্পতি সঞ্জয় এবং তাঁর স্ত্রীকে নিজেদের সন্তানের মত দেখতেন। রায় দিতে গিয়ে বিচারক অনির্বাণ দাস বলেছেন দম্পতিকে হত্যার অপরাধকে তিনি বিরলের মধ্যে বিরলতম মনে করছেন। তাই দোষাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। প্রসঙ্গত আরজি করে ধর্ষণ এবং হত্যা মামলা বিরলের মধ্যে বিরলতম বলে বিবেচনা করেনি শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস।
অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই বিচারকই এক্ষেত্রে ফাঁসির সাজা দিয়েছেন।






