গার্ডেনরিচে গঙ্গায় তলিয়ে মৃত্যু ২ বন্ধুর

0
92
ছবি সৌজন্যে : নিজস্ব

গার্ডেনরিচে গঙ্গার ঘাটে সেলফি তুলতে গিয়ে তলিয়ে গেল দুই বন্ধু। কোনওক্রমে নিজেকে সামলে নিয়েছে আরেক বন্ধু।

জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে ৩ বন্ধু বাইকে করে গার্ডেনরিচে গঙ্গার ঘাটে ঘুরতে গিয়েছিল। রবীন্দ্রনগরের তারা মা ঘাটের কাছে সেলফি তুলতে গিয়ে বিপত্তি ঘটে। আচমকাই ভারসাম্য হারিয়ে গঙ্গায় পড়ে যায় এক বন্ধু। তাঁকে বাঁচাতে আরেক বন্ধুও গঙ্গায় পড়ে। ২ জনেই জলের তোড়ে তলিয়ে যায়। তবে নিজেকে সামলে নেয় অন্যজন। এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। নামানো হয় ডুবুরি।

এরপরেই বছর ২৬-র গোলাম রসুল এবং বছর ২১-র মহম্মদ ইরফানের দেহ উদ্ধার হয়।