পহেলগাঁও-কাণ্ডের মাস্টারমাইন্ড সাজিদ-র খোঁজ

0
65
ছবি সৌজন্যে : এক্স
২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গিদের গুলি প্রাণ হারিয়েছিলেন ২৬ জন নিরীহ পর্যটক। একবছরের প্রাক্কালে এর মধ্যেই খোঁজ মিলেছে মাস্টার মাইন্ড সাজিদ জাটের।
তাঁর সঙ্গে পাকিস্তানের যোগ সূত্রও মিলছে। ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ ভ্যালিতে ভয়াবহ হামলা চালায় ৪-৫ জন সশস্ত্র জঙ্গি। অভিযোগ, তারা পর্যটকদের ধর্ম জেনে মাথায় গুলি চালিয়ে খুন করে। সেই হামলায় প্রাণ হারান ২৬ জন- এর মধ্যে ২৫ জন ছিলেন পর্যটক এবং একজন স্থানীয় পনি অপারেটর।
এনআইএ-র তদন্তে ইতিমধ্যেই এই ঘটনায় বড় চার্জশিট পেশ হয়েছে। সেখানে সাজিদ জাটকে মূল ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তাকে লস্কর-ই-তইবা ও তাদের সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট-এর সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে, যাদের সদস্যরাই এই হামলা চালিয়েছিল।