গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National জাভেদ হাবিবের বিরুদ্ধে জারি সার্চ ওয়ারেন্ট 

    জাভেদ হাবিবের বিরুদ্ধে জারি সার্চ ওয়ারেন্ট 

    0
    54
    ছবি সৌজন্যে : এক্স
    হেয়ারস্টাইলিস্ট জাভেদ হাবিব এবং তার ছেলে আনস হাবিবের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি করেছে পুলিশ। ফলিকল গ্লোবাল কোম্পানির ব্যানারে বিটকয়েন এবং বিন্যান্স কয়েনে বিনিয়োগের মাধ্যমে অস্বাভাবিক ভাবে উচ্চ রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে এই দু’জনের বিরুদ্ধে ১০০ জনেরও বেশি বিনিয়োগকারীকে প্রতারণার অভিযোগ এনেছেন।
    জানা গিয়েছে, সাব-ইন্সপেক্টর পবিত্রা পারমারের নেতৃত্বে সম্ভাল পুলিশ বাহিনী সার্চ ওয়ারেন্টের নোটিশ নিয়ে নিউ ফ্রেন্ডস কলোনির দিল্লির বাড়িতে হাবিবের বাড়িতে পৌঁছয়। তবে, হাবিবকে সেখানে পাওয়া যায়নি। তার ভাই আমজাদ হাবিব উপস্থিত ছিলেন এবং পুলিশকে জানান যে জাভেদ আর সেখানে থাকেন না।
    পুলিশ প্রায় আধ ঘন্টা ধরে বাড়িটিতে তল্লাশি চালায়। পুলিশ সুপার কে কে বিষ্ণোই নিশ্চিত করেছেন যে পুলিশ বর্তমানে জাভেদ হাবিবের মুম্বাইয়ের থাকা সম্পত্তিতে তল্লাশি করবে।