মেছুয়ার হোটেলে আগুনে তদন্তে সিট

0
211
ছবি সৌজন্যে : নিজস্ব

বড়বাজারের মেছুয়ার হোটেলে কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখার জন্য সিট গঠন করা হয়েছে এবং তারা তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন কলকাতার নগরপাল মনোজ বর্মা। ঘটনাস্থল পরীক্ষা করবে ফরেন্সিক দল।

তারা পুরো ঘটনাটি তদন্ত করে দেখবে। কোনও গাফিলতি ছিল কি না, কেন আবাসিকদের বার করা গেল না, সব কিছু তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছেন মনোজ বর্মা। স্থানীয় সূত্রের খবর দমকল বাহিনী এলেও আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় চলে যায়। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

একই সঙ্গে অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। এদিকে আগুনের ঘটনায় পলাতক হোটেল মালিক। তার খোজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন, সিপি মনোজ বর্মা।