গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home National আদানির বিরুদ্ধে হিন্ডেনবার্গ কারসাজি খারিজ সেবি-র  

    আদানির বিরুদ্ধে হিন্ডেনবার্গ কারসাজি খারিজ সেবি-র  

    0
    120
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আদানি গ্রুপের বিরুদ্ধে মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চের তোলা সমস্ত অভিযোগ নস্যাত করেছে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি।
    ফলে একাধিক অভিযোগ থেকে অব্যাহতি পেল আদানি গ্রুপ।  এই ঘটনা নিয়ে তদন্তের পর সেবি জানিয়েছে, হিন্ডেনবার্গের তোলা কোনও অভিযোগই প্রমাণিত হয়নি। ইনসাইডার ট্রেডিং, শেয়ার দরে কারচুপি বা পাবলিক শেয়ারহোল্ডিংয়ের নিয়ম লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে বলে জানিয়েছে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা। যেহেতু আইন লঙ্ঘনের কোনও প্রমাণ মেলেনি, সেই কারণে আদানি গ্রুপ বা যাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের বিরুদ্ধে কোনও জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
    এর আগেও সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষজ্ঞ প্যানেল তাদের রিপোর্টে জানিয়েছিল যে, আদানি গ্রুপের বিরুদ্ধে ওঠা অভিযোগ যে সত্য, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।