
ফের মেরামতির কাজ চলার জন্য রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত অর্থাৎ ১৬ ঘণ্টার জন্য বন্ধ রয়েছে বিদ্যাসাগর সেতু। এর ফলে কলকাতা থেকে হাওড়াগামী এবং হাওড়া থেকে কলকাতা আসার জন্য গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে বিকল্প পথে।
রবিবার ভোর ৫টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যাসাগর সেতুতে যান চলাচল। বন্ধ থাকবে রাত সাড়ে ৯টা পর্যন্ত। একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুরক্ষার স্বার্থে সংস্কারের কাজের জন্যই দ্বিতীয় হুগলি সেতুতে যানবাহন চলাচল ১৬ ঘণ্টা বন্ধ রাখা হচ্ছে।
এর ফলে হাওড়া থেকে কলকাতা আসা বা কলকাতা থেকে হাওড়া যাওয়ার জন্য অন্য রুট ধরতে হবে।জানা যাচ্ছে, সেতুর জরুরি সংস্কারের জন্যই সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে।






