গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Howrah ৮ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

    ৮ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

    0
    279
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ফের মেরামতির কারণে বন্ধ রয়েছে দ্বিতীয় হুগলি সেতুর যান চলাচল। রবিবার সকাল ৬টা থেকে আর ঢুকছে না গাড়ি। বন্ধ থাকছে দুপুর ২টো পর্যন্ত। মোট ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে বলে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

    একইসঙ্গে সায়েন্স সিটি হোক বা মা উড়ালপুলে ঢোকার মুখে নানা প্রান্তেই কলকাতা পুলিশের পক্ষ থেকে হোর্ডিং লাগিয়ে নিত্যযাত্রীদের বিকল্প পথ ধরার কথা বলা হচ্ছে। পুলিশের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। কেবল এবং বিয়ারিংয়ের রক্ষণাবেক্ষণের কাজ চলছে।

    সে কারণেই ফের একবার স্তব্ধ হয়েছে বিদ্যাসাগর সেতু। এমনটাই বলছে হাওড়া সিটি পুলিশ। ৮ ঘণ্টা ব্রিজ বন্ধ রয়েছে তখন কোলাঘাট কিংবা ডানকুনির দিক থেকে কলকাতাগামী গাড়ি নিবেদিতা সেতু দিয়ে যাচ্ছে। কলকাতা থেকে হাওড়ার দিকে যাওয়ার জন্য ধরতে হচ্ছে হাওড়া ব্রিজ।