শুরু ভোটগ্রহণ, ভিড় রাজ্যের বুথগুলিতে

0
1710
Polling begins crowds in state booths
Polling begins crowds in state booths
তীব্র গরম থেকে বাঁচতে সকাল থেকেই রাজ্যের বুথে বুথে ভোটারদের ভিড়। যদিও দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফাঁসিদেওয়া, মাটিগাড়া-নকশালবাড়ি-সহ বেশ কিছু এলাকায় ইভিএমে প্রযুক্তিগত ত্রুটির জন্য বিলম্বে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু। 
একাধিক বুথে পুরুষ ভোটারদের থেকে মহিলা ভোটারদের সংখ্যা বেশি দেখা যাচ্ছে। শুক্রবার রাজ্যের উত্তরের তিন আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জ। উত্তরের তিন কেন্দ্রেই মোতায়েন রয়েছে ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ, দ্বিতীয় দফায় রায়গঞ্জ লোকসভায় মোট কেন্দ্রীয় বাহিনী রয়েছে ১১১ কোম্পানি, দার্জিলিং লোকসভায় থাকছে ৮৮ কোম্পানি ও বালুরঘাট লোকসভায় থাকছে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সকাল সকাল ভোট দিয়ে দিয়েছেন দার্জিলিঙের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা। এদিকে পরিবারের সদস্যদের সঙ্গে ভোট দিয়েছেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।সকাল সকাল ভোট দিলেন প্রাক্তন আমলা তথা দার্জিলিঙ কেন্দ্রের ভোটার হর্ষবর্ধন শ্রীংলা।একইভাবে রায়গঞ্জে ভোট দিয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণী।