গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International মায়ানমারে শুরু দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ

    মায়ানমারে শুরু দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ

    0
    75
    ছবি সৌজন্যে : এক্স

    যুদ্ধবিধ্বস্ত মায়ানমারে সেনাবাহিনী পরিচালিত নির্বাচনের দ্বিতীয় ধাপে রোববার ভোটগ্রহণ হয়েছে। তবে প্রথম ধাপের কম ভোটার উপস্থিতি এবং বিরোধী রাজনৈতিক শক্তির অনুপস্থিতির কারণে এই নির্বাচন ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে।

    উল্লেখ্য ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত অসামরিক সরকার উৎখাত করে ক্ষমতা দখল করে মায়ানমারের সেনাবাহিনী। অভ্যুত্থানের পর গ্রেপ্তার হন নোবেল শান্তি পুরস্কারজয়ী ও দেশটির তৎকালীন নেত্রী অং সান সু চি।এর পর থেকেই মায়ানমারে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে, যা এখনো অব্যাহত রয়েছে। অভিযোগ, প্রায় ৫ কোটি ১০ লাখ মানুষের এই দরিদ্র দেশটি বর্তমানে গভীর রাজনৈতিক ও মানবিক সংকটে রয়েছে। এদিকে,২০২০ সালের নির্বাচনে ভূমিধস জয় পাওয়া অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি,এনএলডি-সহ জুন্টাবিরোধী বহু রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। নতুন নির্বাচনী আইনে রেজিস্ট্রেশন না করায় এসব দলকে বাতিল ঘোষণা করা হয়।বিদ্রোহী গোষ্ঠীগুলোর বড় অংশও এই নির্বাচন বর্জন করেছে।

    রাষ্ট্রসঙ্ঘ এবং পশ্চিমী দেশগুলো এবং মানবাধিকার সংস্থাগুলো বলছে, প্রকৃত বিরোধী দলের অনুপস্থিতিতে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নয়। তাদের মতে, এটি মূলত সামরিক জুন্টাশাসনকে বৈধতা দেওয়ার একটি কৌশল। অন্যদিকে,২৮ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম ধাপে নিম্নকক্ষের ১০২টি আসনের মধ্যে ৯০টিতে জয় পেয়েছে সেনাবাহিনী-সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ইউএসডিপি।