
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্লুস্কাই এরই মধ্যে সবার কাছে পরিচিত। এক্সের প্রতিদ্বন্দ্বী এই অ্যাপে দিন দিন ইউজার বেড়েই চলেছে। প্ল্যাটফর্মটি ২০১৯ সালে চালু হয়েছে।তবে সম্প্রতি এটি আলোচনায় উঠে এসেছে।
মাত্র কয়েক দিনেই যার নতুন ইউজার মিলিয়ন ছাড়িয়েছে।সব মিলিয়ে ব্লু স্কাইয়ের ইউজার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দেড় কোটি। সম্প্রতি এক্স ছেড়ে সবাই অন্য একটি প্ল্যাটফর্মে ভিড় করছেন এমনই জানা গেছে।বিশেষ করে আমেরিকার নির্বাচনে ট্রাম্প জেতার পরই নাকি দলে দলে মানুষ ইলন মাস্কের এক্স ছেড়ে যাচ্ছেন।শুধু সোশ্যাল মিডিয়া,এক্স ছাড়ছেন তাই নয়, এর প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম ব্লুস্কাইতে যোগ দিচ্ছেন।তবে অনেকেই এই অ্যাপ সম্পর্কে এখনো খুব বেশি জানেন না। অন্যান্য প্ল্যাটফর্মের মতো সার্চ বার, নোটিফিকেশন, হোমপেজের মতো সব পরিচিত ফিচার দেখা যায় ব্লুস্কাইতে।ইউজাররা এখানে পোস্ট করতে পারেন, কমেন্ট করতে পারেন, রিপোস্ট করতে এবং পছন্দের জিনিসগুলোতে লাইক দিতে পারেন।সাধারণতঃ এখানে,ই-মেল ভেরিফিকেশনের পরে লগ-ইন করে প্রথম ইন্টারফেস এক্সের মতোই দেখতে মনে হবে।ফিড স্ক্রল করে লাইক, কমেন্ট, রি-পোস্টের মতো কাজকর্ম একই রকম। বটম লাইনে চারটি ট্যাব,যার হোম ট্যাবে আপনি এরই মধ্যে রয়েছেন।পাশের ট্যাবগুলোতে অন্য ইউজারদের খোঁজা, ডিএম-চেকিং, নিজের প্রোফাইল দেখার মতো কাজগুলো করতে পারবেন।এই অ্যাপে আপনি চাইলে কোনো নির্দিষ্ট শব্দ বাদ দিতে পারেন আপনার ফিডে আসা সব পোস্ট থেকে। সেটিংসে গিয়ে মডারেশনে ক্লিক করলে পাবেন মিউটেড ওয়ার্ড অ্যান্ড ট্যাগের অপশন। সেখানে অ্যাড করে দিন আপনার অপছন্দের শব্দ বা ব্যক্তির নাম। কত সময়ের জন্য দেখতে চান না, তাও সেট করতে পারেন।তারপর থেকে ওই শব্দ লেখা পোস্ট হিডেন থাকবে আপনার ফিডে। তবে সেই পোস্ট করা প্রোফাইলের অন্য পোস্ট দেখা যাবে।অন্যদিকে,মাইক্রোব্লগিং-এর ৩০০ শব্দের বাঁধাধরা জায়গায় আপনার পোস্টের বক্তব্য শেষ না হতেই পারে।
তার জন্য রয়েছে উপায়।পোস্ট টাইপ করার সময়েই পাবেন + বাটন। অসমাপ্ত লেখা এই প্লাসে ক্লিক করে লিখতে থাকুন, লেখা শেষ হলে ক্লিক করুন,পোস্ট অল। আপনার সবক’টা লেখাই পোস্ট হবে একই থ্রেডের মধ্যে।









