রক্ষা পেল সেকেন্দ্রাবাদ শালিমার এক্সপ্রেস

0
413
অল্পের জন্য ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে বেঁচেছে ডাউন সেকেন্দ্রাবাদ শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। রেল সূত্রে খবর, শনিবার ভোর ৫টা ৩১ মিনিট নাগাদ ডাউন শালিমার-সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে।
সেকেন্দ্রাবাদ থেকে শালিমারের দিকে আসছিল ট্রেনটি।এক নম্বর লাইন থেকে আচমকা দু’নম্বর লাইনে চলে গেল ট্রেনের ইঞ্জিন। লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনের ৩টি বগি। নলপুরের কাছে ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকেরা। যাত্রীরা সকলে সুরক্ষিত আছেন বলেই খবর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরে প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে ট্রেনটি। ঝাঁকুনিতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। মনে করা হচ্ছে, যে লাইনে ট্রেনটির ঢোকার কথা ছিল, সেখানে না ঢুকে পাশের লাইনে চলে গিয়েছিল ইঞ্জিন।
ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকে অনেকে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন। লাইনচ্যুত কামরাগুলি সরিয়ে কখন পরিস্থিতি স্বাভাবিক করা যাবে, তা এখনও স্পষ্ট নয়।
ছবি  সৌজন্যে : নিজস্ব