
১২ ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত আমেরিকার নাগরিকদের জন্য ঢাকার মার্কিন দূতাবাস নিরাপত্তা সতর্কতা জারি করেছে। শুক্রবার সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের পাশাপাশি এক্স ও ফেসবুকে এই নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।
এতে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে মার্কিন দূতাবাস। নিরাপত্তা সতর্কতায় বলা হয়, বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। নির্বাচনী সময়কালে রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থী হামলার ঘটনা ঘটতে পারে। এসব হামলার লক্ষ্য হতে পারে নির্বাচনী সমাবেশ, ভোটকেন্দ্র ও ধর্মীয় স্থান। বার্তায় এ কথা উল্লেখ করে ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত আমেরিকার নাগরিকদের সতর্ক থাকতে বলেছে।
বিক্ষোভ-সমাবেশ এড়িয়ে চলতে বলা হয়েছে আমেরিকার নাগরিকদের। এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি করছিল।
