গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National কুতুব মিনার থেকে লালকেল্লা, জোরদার হল নিরাপত্তা

    কুতুব মিনার থেকে লালকেল্লা, জোরদার হল নিরাপত্তা

    0
    101
    ছবি সৌজন্যে : এক্স
    আরও কড়া নজরদারি শুরু হয়েছে নয়াদিল্লিতে। বিশেষ করে ঐতিহাসিক জায়গাগুলিতে সুরক্ষাব্যবস্থা কঠোর করা হয়েছে। লালকেল্লা থেকে কুতুব মিনার, সর্বত্রই অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে। তাজমহলের সামনে আগেই জোরদার করা হয়েছে করা হয়েছে নিরাপত্তা। এবার অন্যান্য ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানেও পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।
    এছাড়া সরকারি অফিস থেকে যে রাস্তাগুলোয় যান চলাচল বেশি থাকে সেগুলোতেও অমিত শাহের মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ বিশেষ ভাবে নজর দিয়েছে। অগকরেট অফ সিভিল ডিফেন্সের তরফে সাইরেন বাজিয়ে সতর্ক করা হচ্ছে বাসিন্দাদের। শুক্রবার দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, সরকারি অফিস, আদলত এবং বড় বড় নির্মাণগুলির নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হয়েছে। আর লালকেল্লা, কুতুব মিনার ইত্যাদি দর্শনীয় স্থানে যেহেতু পর্যটক এবং স্থানীয়দের ভিড় বেশি থাকে, সেজন্য সেখানেও দিল্লি পুলিশ আলাদা করে নজর রাখা হচ্ছে।
    অন্যদিকে, আকাশ হামলার ভয়ে রাজধানী দিল্লির সমস্ত বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোমগুলির ছাদে রেড ক্রস দিয়ে রঙ করার নির্দেশ দিয়েছে সে রাজ্যের স্বাস্থ্য দফতর। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সাপেক্ষে সমস্ত বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোমগুলিকে তাদের স্টকের অবস্থান বিবেচনা করতে এবং বিশেষজ্ঞদের উপস্থিতি সুনিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।