
রাজতন্ত্র ফেরানোর দাবিতে উত্তাল নেপাল। প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র দীর্ঘদিন প্রবাসে কাটিয়ে দেশে ফিরতেই শুরু হয়েছে তাঁর হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে আন্দোলন। এই পরিস্থিতিতে তাঁর নিরাপত্তা কমিয়ে দিয়েছে নেপাল সরকার। রক্ষীদের বেশিরভাগকেই বদলি করা হয়েছে । প্রাক্তন রাজাকে গ্রেফতারের সম্ভাবনাও জোরদার হচ্ছে।
গত সপ্তাহের কাঠমাণ্ডু-সহ একাধিক শহরে তুমুল সংঘর্ষ হয় রাজার অনুগামী রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি ও পুলিশ এবং সেনার মধ্যে। সংঘর্ষে দুজন সাধারণ নাগরিকও নিহত হয়েছেন। পাল্টা আন্দোলনে নামে শাসক নেপালি কংগ্রেস ও তাদের সহযোগী কমিউনিস্ট পার্টি অব নেপাল ইউনিফায়েড মার্কসিস্ট-লেনিনিস্ট।






