বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা কল্পনামাত্র ঃ বিদেশমন্ত্রী

0
110
ছবি সৌজন্যে : এক্স
বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা এখনও ভারতের চিন্তার কারণ, লোকসভার প্রশ্নোত্তর পর্বে একাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সংসদে প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের কী অবস্থা, সেই প্রসঙ্গ উঠলে বিদেশমন্ত্রী বলেছেন, ২০২৪ সালে বাংলাদেশের হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর ২৪০০রও বেশি হামলার ঘটনা ঘটেছে
২০২৫ সালে এখনও পর্যন্ত ৭২টি হামলার ঘটনা ঘটেছে। ভারতের কাছে এটা এখনও উদ্বেগের বিষয়। বিদেশমন্ত্রী আরও বলেন, ভারতের তরফে রাষ্ট্রদূত এই বিষয় নিয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রকের উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলার বিষয় উত্থাপন করা হয়েছে ঢাকার বিদেশ সচিবের সফরের সময়ও।