
বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে ছাত্রসহ বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার নাগরিক।
প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পরে দেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, হিন্দুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ, বিভিন্ন জায়গায় হিন্দু মা-বোনদের ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়েছে।হিন্দুদের ওপর নিপীড়ন বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে লাগাতর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে অবরোধকারীরা। ঢাকার শাহবাগে শুক্রবার বিকেল থেকে প্রতিবাদী ব্যানার, ফেস্টুন ও উপদেষ্টাদের ছবিসহ প্ল্যাকার্ড নিয়ে হিন্দু ছাত্র-ছাত্রীরা শাহবাগে জড়ো হতে থাকে।সেভ দ্য হিন্দুস, মন্দির- বাড়ি লুটপাট কেন, এ ধরনে বিভিন্ন স্লোগান দিয়ে তারা প্রতিবাদ জানাতে থাকে। স্লোগানের পাশাপাশি বিক্ষিপ্তভাবে তারা বক্তৃতা করতে থাকেন। এরপর ছোট ছোট মিছিল নিয়ে সেখানে জড়ো হয় সনাতনী সম্প্রদায়ের জনগণ। আস্তে আস্তে সমাবেশ বাড়তে থাকে।শাহবাগ মোড় থেকে চারদিকে রাস্তায় হাজার হাজার মানুষ স্লোগান ওঠে যে মিছিলে।
