রুশ তেলবাহী জাহাজের দখল মার্কিন ফৌজের

0
110
ছবি সৌজন্যে : এক্স
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাঠানো নৌবহরের পাহারা সত্ত্বেও আটলান্টিক মহাসাগরে তেলবাহী জাহাজ বেলা-১ দখল করেছে মার্কিন মেরিন কমান্ডো বাহিনী।
পাশাপাশি, বুধবার ক্যারিবিয়ান সাগরে সোফিয়া নামের অন্য একটি তেলবাহী জাহাজেরও দখল নিয়েছেন আমেরিকার উপকূলরক্ষীরা। দু’টি জাহাজই শেষ বার মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনেজুয়েলা থেকে তেল পরিবহণে কাজে লিপ্ত ছিল বলে ওয়াশিংটনের দাবি।
মার্কিন সেনার ইউরোপীয় কমান্ড জানিয়েছে, ভেনেজুয়ালার তেল পরিবহণে ব্যবহৃত বেলা-১ নামের ওই ট্যাঙ্কারটিকে আইসল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যবর্তী এলাকায় আটক করা হয়েছে। অন্যদিকে, মার্কিন স্বরাষ্ট্র দফতরের সচিব ক্রিস্টি নোয়েম ঘোষণা করেছেন সোফিয়া দখলের কথা। অন্যদিকে, রাশিয়া বুধবার রাতে বেলা-১-এর রুশ নাবিকদের সঙ্গে মানবিক ব্যবহার করা এবং তাঁদের দ্রুত ফেরত পাঠানোর দাবি জানিয়েছে।